শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক মায়ের পরকীয়া প্রেমিক হত্যা: ২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার, উদ্ধার আলামত মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। দীর্ঘ ৪০ বছর সংসার করার পর স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলেছেন স্ত্রী উখিয়ার সীমান্তে সরু সুইচ গেইট নির্মাণ ঝুঁকিতে হাজারও পরিবার বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃ’ত্যু, ভর্তি ৩৮ প্রেমিকাকে হত্যার পর টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রেমিক

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়।

অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।

পলাতক নুরুল হোসাইন একই এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।

মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page