সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ ১১ পাচারকারী আটক চাঁদপুরে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু আত্মহত্যায় বিশ্বে পুরুষ এগিয়ে, পারিবারিক কলহ ও নীরব চাপেই বাড়ছে মৃত্যু—বাংলাদেশেও উদ্বেগজনক বাস্তবতা” খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক মায়ের পরকীয়া প্রেমিক হত্যা: ২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার, উদ্ধার আলামত মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। দীর্ঘ ৪০ বছর সংসার করার পর স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলেছেন স্ত্রী

মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ ১১ পাচারকারী আটক

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে অবৈধ মালামাল ও বোটসহ ১১ জন আটক

বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে অপারেশন “ট্রেজার শিল্ড”-এ নিয়োজিত বানৌজা সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট সনাক্ত করা হয়।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্টসহ “এফবি আব্দুর রহমান-২” নামক বোট আটক করা হয়। এ সময় ১১ জন পাচারকারীও নৌবাহিনী কর্তৃক আটক হয়। আটককৃত বোট, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page