বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ ১১ পাচারকারী আটক চাঁদপুরে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু আত্মহত্যায় বিশ্বে পুরুষ এগিয়ে, পারিবারিক কলহ ও নীরব চাপেই বাড়ছে মৃত্যু—বাংলাদেশেও উদ্বেগজনক বাস্তবতা” খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক মায়ের পরকীয়া প্রেমিক হত্যা: ২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার, উদ্ধার আলামত মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রাশেদ আলী (৩৫)। তিনি বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ছোট ভাইয়ের এলোপাতাড়ি ছুরির আঘাতে বড় ভাই রাশেদ আলী গুরুতর আহত হয়ে পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. হোসেন ইমাম বলেন, রাত দেড়টার দিকে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে।

কোপের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page