রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফনদী তীরবর্তী পোল্ডার পুনর্বাসন প্রকল্প বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় গোপন ভিডিও মুছতে প্রেমিকা তারিনের পরিকল্পনায় খুন পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ ১১ পাচারকারী আটক চাঁদপুরে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু আত্মহত্যায় বিশ্বে পুরুষ এগিয়ে, পারিবারিক কলহ ও নীরব চাপেই বাড়ছে মৃত্যু—বাংলাদেশেও উদ্বেগজনক বাস্তবতা” খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

নাফনদী তীরবর্তী পোল্ডার পুনর্বাসন প্রকল্প বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময়

Oplus_16909314

স্লুইসগেট সমস্যা সমাধানে আশ্বাস

কক্সবাজার জেলার বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে Participatory Action Research of Human for Advancement এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

PARHA এর চেয়ারম্যান উৎফল কান্তি খীসা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম । ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে কর্মশালার শুভ উদ্ভোধন করেন আইএমইডি সেক্টর-৪ এর মহাপরিচালক মো. মাছুদুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সহকারী পরিচালক মোঃ জুলহাজ আলী সরকার, টেকনাফ ২ বিজিবির প্রতিনিধি মেজর শুভ , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইঞ্জিঃ মোঃ আবু রায়হান,PARHA এর ফিল্ড কোডিনেটর তুলিন চাকমা, ফিল্ড সুপারভাইজার নায়েমুল হক ও
হৃদয় কর্মকার সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভার শুরুতে মিয়ানমার সীমান্তে নির্মিত বেড়িবাঁধ, স্লুইস গেইট ও কালভার্ট নির্মাণের কাজের অগ্রগতি ব্যায়, সুফল ও কুফল প্রজেক্টেরের মাধ্যমে উপস্থাপন করেন PARHA এর চেয়ারম্যান উৎফল কান্তি খীসা।

এর পর উন্মুক্ত আলোচনায় স্থানীয়রা বেড়িবাঁধে স্লুইসগেট নির্মানের ফলে অসুবিধার কথা তুলে ধরেন এবং কালভার্ট স্থাপনের দাবি জানান।

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্পের আওতায় সীমান্তে নির্মিত বেরিবাধে স্লুইস গেইট নিয়ে স্থানীয়দের সমস্যার সমধানের চেষ্টা করা হবে বলে জানান আগত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page